প্রকাশিত: Wed, Apr 19, 2023 3:23 AM
আপডেট: Fri, Mar 13, 2026 6:56 PM

সিরাজগঞ্জে মরিচের বাম্পার ফলন দ্বিগুণ লাভে কৃষকের মুখে হাসি

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: কম খরচ ও পরিশ্রমে কাঁচা মরিচের বাম্পার ফলন ও দাম ভালো পেয়ে মুখে হাসি ফুটেছে সিরাজগঞ্জের যমুনার দুর্গম চরাঞ্চলের কৃষকদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার ৯ উপজেলায় ১,৪৫৬ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। জেলা সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলে এ মরিচ চাষ হয়বেশি ।  উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩, ২০৪ টন। ফলন ও দাম ভালো, মরিচ আকারে পরিপুষ্ট ও রং ভালো হওয়ায় চাহিদা রয়েছে দেশজুড়ে।

পলিমাটির উর্বরতা থাকায় বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এসকল ধূ-ধূ বালু চরের বিস্তীর্ণ এলাকায় মরিচের চাষ শুরু করে কৃষক। মরিচ উত্তোলনে পুরুষের পাশাপাশি এখন মাঠে কাজ করছে নারীরাও। বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, বর্তমানে ৬৫ থেকে ৭০ টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

সাইফুল ইসলাম, আব্দুল বারীক, আব্দুল আলিম,রফিক মিয়াসহ একাধিক কৃষক বলেন, কম করচে মরিচের চাষ ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে মরিচ চাষে খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা।  লাভ হচ্ছে  দ্বিগুণ। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর বলেন,  আবহাওয়া অনুকূলে থাকায় এবার মরিচ চাষে বাম্পার ফলন হয়েছে। সেই সঙ্গে বাজার ভালো থাকায় কৃষকের মুখেও ফুটেছে হাসি। চলতি মৌসুমে জেলায় ১৪৫৬ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান